• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাংনীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাংনীর সংগঠক আমির হামজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সাকিল আহমাদ।

মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক নাহিদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব সাদ্দাম হোসেন জীবন, সাজেদুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, করমদি কলেজের প্রভাষক আবু সাদাত মোঃ সায়েম পল্টু, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী পেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন ও আক্তারুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category