গাংনীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র,্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মুন্তাজ আলী, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, কৃষি অফিসার ইমরান হোসেন, মৎস্য অফিসার খন্দকার সহিদুর রহমান, সমাজসেবা অফিসার আরশেদ আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।