• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

বির্বতন প্রতিবেদক
Update : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
কুপিয়েছে
গাংনীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়েছে দূর্বৃত্তরা

মেহেরপুরের গাংনীতে চাঁদা না পেয়ে জিয়াউর রহমান নামের এক ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৩১ আগস্ট) রাত ১০ টার গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে আহতের ভাড়া বাসার গেটে এ ঘটনা ঘটে। আহত জিয়াউদ্দীন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বারাদি গ্রামের আহাদ আলীর ছেলে।

আহত জিয়াউদ্দীন জানান, গাংনী হাসপাতাল বাজারে আমার কাঠের ফার্নিচারের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমাকে যারা কুপিয়েছে তারা মাঝে মধ্যেই আমার প্রতিষ্ঠানে এসে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে যায়।

তারাই ধারাবাহিকতায় গত সোমবার এ উপজেলার বাওট গ্রামের জইনির উদ্দীনের ছেলে মানিক, চৌগাছা ভিটাপাড়ার মোফাজ্জেল হোসেনের ছেলে হায়দার আলী ও জমিরুদ্দীনের ছেলে রাকিবুল ইসলাম কিছু টাকা চায়।

আমি টাকা না দেওয়ায় সারাদিনই আমাকে ফলো করেছে কিন্তু আমি বুঝতে পারিনি। রাত পৌনে দশটার দিকে আমি বাজার থেকে বাসার গেটে পৌছায়। এসময় গাড়ির উপর বসে থাকা অবস্থায় পিছন থেকে এসে চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেই মানিক ও তার সহযোগীরা।

পকেটে থাকা ব্যবসার এক লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমার স্ত্রীসহ পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিয়ে যায়।

পরবর্তীতে গাংনী হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কুষ্টিয়া হাসপাতালে গেলে চিকিৎসক আমার কাধে ১৬টি সেলাই গেছে। আমি গাংনী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুর রাজ্জাক জানান, আমি লিখিত অভিযোগের তদন্তের দ্বায়িত্ব পেয়েছি। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category