• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

গাংনীতে গবেষণাগ্রন্থের মোড়ক উম্মোচন

বিবর্তন ডেস্ক
Update : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
গাংনীতে গবেষণাগ্রন্থের মোড়ক উম্মোচন
গাংনীতে গবেষণাগ্রন্থের মোড়ক উম্মোচন

মেহেরপুরের গাংনীতে সহকারী অধ্যাপক (অবঃ) আব্দুর রশিদের প্রথম গবেষণাগ্রন্থ “অগ্নিযুগের অগ্নিসেনা বিপ্লবীদের বীরগাথা” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ নভেম্বর) সন্ধ্যায় বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফোরাম গাংনী উপজেলা মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উম্মোচনের আয়োজন করে।

বৃহত্তর কুষ্টিয়া জেলা লেখক-পাঠক ফোরামের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক রফিকুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, প্রাবন্ধিক গবেষক আব্দুল্লাহ আল আমিন (ধুমকেতু), মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মুরাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন গাংনীর লেখক, কবিসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category