• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে খাল বাঁচাতে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসী

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪
গাংনীতে খাল বাঁচাতে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর
গাংনীতে খাল বাঁচাতে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

গাংনীর পৌরসভার পূর্ব মালসাদহ গ্রামের ঐতিহ্যবাহী দহ খাল বাঁচাতে মানববন্ধন করেছে মালসাদহ গ্রামবাসী।

শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে গ্রামের শামীম রেজার নেতৃত্বে মালসাদহ মোড়ে ওই গ্রাম ও পাশর্^বর্তী গ্রামের লোকজন এ মানব বন্ধনে অংশ নেন।

মানব বন্ধনে বক্তব্য রাখেন গ্রামের সমাজপতি আব্দুল গণি, সামি উল্লাহ, বকুল মোল্লাহসহ অনেকেই। বক্তারা বলেন, পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা চালু হবার পর থেকে বিভিন্ন বাসা বাড়ি মার্কেটের বর্জ্য দহ খালে পতিত হয়। পানি না থাকায় বর্জ্য ঠিকমত নিষ্কাশন হয় না। ফলে বিকট দুর্গন্ধ ছড়ায়। স্থানীয় লোকজন বাসা-বাড়িতে ও ব্যবসায়িরা দূর্গন্ধে ঠিকমত ব্যবসা করতে পারছেন না। বিভিন্ন দখলদারের দখলে চলে গেছে খালের অধিকাংশ জায়গা। অনেকেই নিজের নামে বন্দোবস্ত নিয়ে নির্মাণ করেছেন ভবন। বক্তারা খালটি খননের জোর দাবী জানান। অন্যথায় বর্জ্য নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেওয়ারও হুমকী প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category