• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনীতে কিশোরীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
গাংনীতে কিশোরীর আত্মহত্যা
গাংনীতে কিশোরীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনীর তেরাইল গ্রামে মায়ের সাথে অভিমান করে ইসমত আরা জোসনা (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ বুধবার সকালে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ইসমত আরা জোসনা ওই গ্রামের ইউসুফ আলীর মেয়ে। এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, আজ সকালে হাঁস মুরগির খাবার দেওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া হয় জোসনার। পরে সবার অলক্ষে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয় সে। পরিবারের লোকজন টের পেয়ে তাকে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category