• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৬ জুন, ২০২৫
গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ
গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মেহেরপুরের গাংনীতে কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সকালে কসবা গ্রামের সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে এ উপহার বিতরণ করা হয়। এছাড়াও ২০ জন এতিম বাচ্চাকে ঈদ সালামী প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে এবং উপদেষ্টা কামাল হোসেন লাল্টু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা ডাঃ শহিদুল্লাহ ও মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল।

অনুষ্ঠানের সভাপতি রাসেল আহমেদ বলেন, যারা সবসময় অর্থনৈতিক সহায়তা দিয়ে আমাদের পাশে থাকেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে এভাবেই সারাজীবন আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এসময় অনুষ্ঠানে সোসাইটি সদস্য সাহারুল ইসলাম, সাগর ইসলাম, রিয়াদ,নূর আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category