• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীতে কলার কাদি কেটে তছরুপ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
গাংনীতে কলার কাদি কেটে তছরুপ
গাংনীতে কলার কাদি কেটে তছরুপ

মেহেরপুরের গাংনীর যুগিন্দা ব্যাঙগাড়ির মাঠে এক কৃষকের আড়াই বিঘা জমির কলার কাদি ও এক বিঘা জমির ফুলকপির চারা কেটে তছরুপ করেছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে কে বা কারা এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে। এতে ওই কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন তিনি। ভুক্তভোগি ওই কৃষকের নাম দুলু শেখ। তিনি যুগিন্দা গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।
কৃষক দুলু শেখ জানান, মোটা অংকের টাকায় জমি লিজ নিয়ে আড়াই বিঘা জমিতে ৫০০ টি কলা গাছ লাগিয়েছিলেন। সেই সাথে আরো এক বিঘা জমিতে ফুল কপির চারা দিয়েছিলেন। কলার কাদি বেশ পুষ্ট হয়ে উঠেছে। কদিন পরই বাজারে তোলা হবে। হঠাৎ আজ মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে ফসল তছরুপের ঘটনা দেখতে পান তিনি। এতে অন্ততঃ পাঁচ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলেও দাবী করেছেন ওই কৃষক।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলেই বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category