• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল ও হুমকির চিরকুট উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
গাংনীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল ও হুমকির চিরকুট উদ্ধার
গাংনীতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল ও হুমকির চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। সেখানে পড়ে ছিল আওয়ামী লীগের নামে হুমকি সম্বলিত একটি চিরকুট। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পুলিশের একটি দল বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, নওদা মটমুড়া গ্রামে স্থানীয় বিএনপির অফিস রয়েছে। রাতে অফিস বন্ধ করে নেতাকর্মীরা বাড়ি চলে যায়। আজ সকালে অফিসের সামনে লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বোমা সদৃশ্য বস্তুর পাশে পাওয়া যায় হাতে লেখা একটি চিরকুট। তাতে আওয়ামী লীগের এক অজ্ঞাত কর্মীর বরাত দিয়ে লেখা রয়েছে- ‘গ্রামের ছেলে হিসেবে এতদিন ভালোই ছিলাম। কিন্তু তোদের মধ্যে কিছু কিছু লোক আমাকে ভালো হতে দিল না। শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে। তবে মাথায় রাখিস আমরা জায়গার মাল জায়গাতেই বসে আছি। ২০১৮ সালে তো হালকা হয়েছে। ভবিষ্যতে ক্ষমতায় গেলে ফিলিস্তিনের মত হবে ।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বোমা সদৃশ্য বস্তু দুটি পানি ভর্তি পাত্রে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার পেছনে কারা রয়েছে তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category