• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনীতে একটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
গাংনীতে একটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ
গাংনীতে একটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ। অভিযানে অনিয়ম ও সনদ না থাকায় হাসিনা প্রাইভেট হাসপাতালের সকল কার্যক্রম ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের নের্তৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টীম এ অভিযান চালায়।

অভিযান সুত্রে জানা গেছে, গাংনীর হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার ২০১৯ সাল থেকে তাদের প্রতিষ্ঠানের সনদ নাবায়ন না করেই কার্যক্রম চালিয়ে আসছিল। তাছাড়া ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগের অভিযানের খবর পেয়ে ওই প্রতিষ্ঠানে কর্মরতরা প্রতিষ্ঠানটি বন্ধ করে পালিয়ে যায়। এ কারণে স্বাস্থ্য বিভাগ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন।

এছাড়াও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের অভিযোগে এক্স-রে বিভাগটি সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেন। তবে সাধারণ সেবা চালু থাকবে বলে জানানো হয়। এসময় রবিউল ইসলাম মেমোরিয়াল হাসপাতালসহ গাংনী ও বামন্দির বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুর সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ি অনুযায়ি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো হচ্ছে। কোন অনিয়ম আছে কিনা তা দেখে আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে ইতোমধ্যে গাংনীর হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

অভিযানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. একরামুল হক, জেলা সেনেটারী ইন্সপেক্টর নিজাম উদ্দীন ও গাংনী উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category