• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাসের কারাদণ্ড

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাসের কারাদণ্ড
গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাসের কারাদণ্ড

মেহেরপুরের গাংনীতে এক পোলিং এজেন্টের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) দুপুরে গাংনীর চিৎলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার অপরাধে সাইদুল ইসলাম (৩৬) নামের ওই এজেন্টকে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত সাইদুল ইসলাম ওই গ্রামের লস্কর শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দণ্ডিত সাইদুল ইসলাম এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসিমা খাতুনের পোলিং এজেন্ট ছিলেন। সে ভোটারদেরকে প্রভাবিত করায় তাকে আটক করেন প্রিজাইডিং অফিসার। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১/চ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।দন্ডিতকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category