• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনীতে এইচবিবি কাজের ঠিকাদার নির্বাচনে লটারী অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

২০২৪-২৫ অর্থ বছরে গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনে লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ লাটরীর মাধ্যমে দুটি প্রকল্পের ঠিকাদার নির্বাচন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহি অফিসার প্রীতম সাহা এ লটারী কার্যক্রম উদ্বোধন করেন।

প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানাগেছে, উপজেলার ২ টি প্যাকেজে ১৬০ জন আবেদন করেন ও যাচাই বাছাই করে ১৫০ টি প্রতিষ্ঠানকে বৈধ ঘোষনা করা হয়। প্রতিটি প্যাকেজের জন্য লটারীতে ৩ টি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।

প্রথম প্যাকেজে ধানখোলা ইউনিয়নে ৭৩ লাখ ৭৬ হাজর ৭০০ টাকার কাজে মেসার্স সায়মুন এন্টারপ্রাইজ, মেসার্স বাপ্তি ট্রেডার্স ও মেসার্স এম এ কন্সট্রাকশন লটারীতে বিজয়ী হয়।

দ্বিতীয় প্যাকেজে মটমুড়া ইউনিয়নে ৪২ লাখ ৪১ হাজার ৪০০ টাকার কাজে মেসার্স আকাশ এন্টারপ্রাইজ, মেসার্স মাহিন কন্সট্রাকশন ও মেসার্স ইমন এন্টারপ্রাইজ লটারীর মাধ্যমে বিজয়ী হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মনসুর রহমান, প্রকৌশলী ফয়সাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আলীমুল রেজা, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, বৈষম্যবিরোধী ছাত্র জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতা, সাংবাদিক ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category