• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

গাংনীতে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
গাংনীতে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গাংনীতে ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কল্যাণ ও সমৃদ্ধির ৪৩ বছর পূর্তি উপলক্ষে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। মেহেরপুরে ইসলামী ব্যাংক গাংনী শাখার উদ্যোগে এক আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ব্যাংকের গ্রাহকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে চকলেট বিতরণ করা হয়। এ সময় গ্রাহকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

ইসলামী ব্যাংক গাংনী শাখার শাখা প্রধান মাসুদ করিম জানান দীর্ঘ ৪৩ বছরের পথ চলায় ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে তারা কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ইসলামী ব্যাংক শাখার ম্যানেজার অপারেশন্স হাসিবুল ইসলাম, এসপিও আনসারুল হক, সিনিয়র অফিসার ইফতিয়াক হাসানসহ ব্যাংকের কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category