• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনীতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকের বিপরিতে শাখা না খোলার দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
গাংনীতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকের বিপরিতে শাখা না খোলার দাবিতে মানববন্ধন
গাংনীতে ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকের বিপরিতে শাখা না খোলার দাবিতে মানববন্ধন

মেহেরপুরের গাংনীতে ইসলামি ব্যাংকের এজেন্টে ব্যাংকের বিপরিতে শাখা না খোলার দাবিতে মানববন্ধন করেছেন এজেন্ট ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।

রবিবার (১১ আগস্ট) সকালে এজেন্ট ব্যাংকের সামনের সড়কে এ মানববন্ধনে এজেন্ট ব্যাংকের বিভিন্ন শাখায় কর্মতরা অংশ গ্রহণ করেন।

মানবববন্ধকারীরা জানান, মেহেরপুর জেলার বৃহত গাংনী উপজেলায় ইসলামি ব্যাংকের কয়েকটি এজেন্ট ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে ইসলামি ব্যাংক। এর বিপরিতে গাংনী উপজেলায় একটি পুর্নাঙ্গ শাখা খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। ফলে আর্থিক ও চাকুরি ঝুঁকির মধ্যে পড়েছে এজেন্ট ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। তাই শাখা খোলার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ব্যাংক কর্তৃপক্ষের কাছে দাবি জানান মানববন্ধকারীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গাংনী এজেন্ট নাদিম মাহমুদ ও ইনচার্জ মাহফুজ মোর্শেদ, বামন্দী এজেন্ট শাখা ইনচার্জ হামিদুর রহমান কাজল, মড়কা শাখা এজেন্ট ফারুক হোসেন ও ধানখোলা এজেন্ট শাখার ইনচার্জ আসাদুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category