• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ইয়াবাসহ মাদককারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
গাংনীতে ইয়াবাসহ মাদককারবারী আটক
গাংনীতে ইয়াবাসহ মাদককারবারী আটক

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ হাসিবুল ইসলাম (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। সোমবার (১৬জানুয়ারী) বেলা সাড়ে ১২ দিকে চিৎলা মধ্যপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক হাসিবুল ইসলাম গাংনী পৌর এলাকার ১নং ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের আকছেদ আলীর ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলার চিৎলা গ্রামের মধ্যপাড়া দিয়ে ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় হাসিবুলের গতিরোধ করে দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃত হাসিবুল ইসলামের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category