• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
গাংনীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড
গাংনীতে ইভটিজিংয়ের দায়ে যুবকের ১৫ দিনের কারাদন্ড

মেহেরপুরের গাংনীতে আলামিন হোসেন নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে বাদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। স্কুলগামী ছাত্রীদেরকে উত্ত্যক্ত করার অপরাধে নির্বাহী হাকিম ও গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এ দন্ডাদেশ দেন।
দন্ডিত আল আমিন হোসেন পেশায় টাইলস মিস্ত্রি। সে বামুন্দী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন জানান, আলামিন হোসেন স্কুলে যাওয়া আসার পথে শিশু ছাত্রীদেরকে নানা অঙ্গভঙ্গির মাধ্যমে নিপীড়ন করে আসছিল। এই অপরাধে দন্ডবিধির ৫০৯ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তাকে মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category