মেহেরপুরের গাংনীতে আলোর পথে যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার নূর মোহাম্মদ রাবিয়া দারুস উলুম এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোর পথে যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এহসান কবির সবুজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, ভোরের কাগজের প্রতিনিধি গোলাম মোর্তুজা রুপক, গ্লোবল টেলিভিশনের প্রতিনিধি রাব্বি আহমেদ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপার্সন ফয়সাল হোসেন, ভোরের ডাকের প্রতিনিধি জুরাইস ইসলাম, দৈনিক বসুন্ধরার প্রতিনিধি মিজানুর রহমান অপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এতিমখানার শিশুরা উপস্থিত ছিলেন।