• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীতে ইট ভাটায় দেড় লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
গাংনীতে ইট ভাটায় দেড় লাখ টাকা জরিমানা
গাংনীতে ইট ভাটায় দেড় লাখ টাকা জরিমানা

অনুমোদন ছাড়ায় ইট প্রস্তুত ও বিপননের দায়ে মেহেরপুরের গাংনীর তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২৬ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
ইট ভাটাগুলো হচ্ছে- গাংনীর পোড়াপাড়ার আরএসবিসি, ফাইভ স্টার ও মোয়াজ ব্রীক্স।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম জানান, চলতি মৌসুমে বেশ কয়েকটি ইট ভাটার মালিক কোন অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত ও বিপনন করে আসছে যা আইনের পরীপন্থি। ফলে এ অভিযান চালানো হয়। অভিযানে ইট ভাটা মালিকরা তাদের দোষ স্বীকার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৮ এর ১৫(১) ধারা মোতাবেক গাংনীর পোড়াপাড়ার আরএসবিসি, ফাইভ স্টার ও মোয়াজ ব্রীক্স এর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সহায়তা করেন গাংনী থানা পুলিশের একটি টীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category