• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা
গাংনী মহিলা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির এডহক কমিটি গঠনের জেরে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়েছে। বিএনপি নেতা জাফর আকবর অনিময়মতান্ত্রিক উপায়ে সভাপতি মনোনীত হয়েছেন এমন অভিযোগে রোববার দুপুরে তালা লাগান হয়।

জানা গেছে, সম্প্রতি গভর্নিং বডির এডহক কমিটি গঠনের লক্ষ্যে বিএনপি নেতা জাফর আকবরকে সভাপতি ও বালিয়াঘাট প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএনপি সমর্থক সাহাব উদ্দীনকে বিদ্যোৎসাহি সদস্য নিয়োগ দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। এ খবর এলাকায় প্রচার হলে রোববার দুপুরে বিএনপি নেতা শাহাজাহান সেলিম ও সুলেরী আলভী, যুবদল নেতা জামাল উদ্দীন ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিসহ বিএনপি নেতাকমীর্রা মহিলা কলেজে গিয়ে প্রতিবাদ জানান।

শিক্ষক মিলনায়তন কক্ষে বসে তারা শিক্ষকদের কাছে প্রতিবাদ জানিয়ে কমিটি বাতিলের পক্ষে জোরালে মতামত প্রকাশ করেন। অনিয়মতান্ত্রিক পন্থায় কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন অধ্যক্ষের বিরুদ্ধে। এক পর্যায়ে অধ্যক্ষের কক্ষে তালা দেওয়া হয়। তবে অধ্যক্ষ ছুটিতে রয়েছেন বলে জানা গেছে। অধ্যক্ষ খোরশেদ আলীকে কলেজে প্রবেশের ক্ষেত্রে হুশিয়ারী করেছেন উপস্থিত নেতাকমীর্রা।

প্রতিবাদকারীরা জানান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু এই তিন জন মিলে যাকে সভাপতি মনোনীত করবেন তাকে সভাপতি করতে হবে।

অভিযোগের বিষয়ে, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী বলেন, কমিটির বিষয়ে আমার কোন হস্তক্ষেপ নেই। বিএনপির কয়েকজন শিক্ষক মিলে জাফর আকবর, সাহাব উদ্দীন ও গোলাম কিবরিয়ার নাম প্রস্তাব করেন। সেভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে নাম পাঠানো হয়। নাম পাঠানো ও অনুমোদনের বিষয়ে তার সম্পৃক্ত থাকার কোন সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
অধ্যক্ষের কক্ষে তালা লাগানোর বিষয়টি কিছুই জানেন না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category