• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনী পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
গাংনী পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
গাংনী পৌর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাংনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের বাসভবনের সামনে পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুলাহ আল মারুফ পলাশ। সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান, কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, গাংনী মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ নাসিরুদ্দিন। এসময় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।
এছাড়াও মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন এর দিক নির্দেশনায় গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category