• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনী গণিত পরিবারের জেলা ব্যাপী শিক্ষা উৎসবের ঘোষণা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
গাংনী গণিত পরিবারের জেলা ব্যাপী শিক্ষা উৎসবের ঘোষণা
গাংনী গণিত পরিবারের জেলা ব্যাপী শিক্ষা উৎসবের ঘোষণা

আগামী জুন মাস জুড়ে মেহেরপুর জেলা ব্যাপী শিক্ষা উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে গাংনী গণিত পরিবার। বৃষ্পতিবার (২০এপ্রিল) গাংনী মহিলা ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলে এই ঘোষণা দেন গণিত পরিবারের সভাপতি সাঈফ হাসান কৌশিক ও সাধারণ সম্পাদক সৈকত ইসলাম শিহাব।

মাসজুড়ে এই শিক্ষা উৎসবে বাংলা, ইংলিশ, বিজ্ঞান, সাধারণ জ্ঞান এবং গণিত এই পাঁচটি বিষয়ে অলিম্পিয়াড আয়োজন করবে গাংনী গণিত পরিবার। আগামী ঈদুল আযহার তৃতীয় দিনে জেলা ব্যাপী গণিত উৎসবের মাধ্যমে সমাপ্তি টানা হবে মাসব্যাপী এই শিক্ষা উৎসবের।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে আরো উপস্থিত ছিলেন গাংনী গণিত পরিবারের সাবেক পরিচালকদ্বয় প্রকৌশলী আবির শাফী বিন্দু ও প্রকৌশলী আল আমিন আশিক, গাংগুলি পরিবার এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার শাহরিয়ার নাঈম শাইখ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম, লিডিং ইউনিভার্সিটির প্রভাষক প্রকৌশলী আরিফুজ্জামান সৌখিন, গাংনী গণিত পরিবারের সাবেক সভাপতি বোরহান কবির খোকন ও মুনিম হাসান সাফা প্রমুখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলম, কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অব:) আনোয়ার হোসেন, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাবেক সভাপতি প্রভাষক রমজান আলী, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ গাংনীর সুধী সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category