• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনী উপজেলা মডেল মসজিদের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
গাংনী উপজেলা মডেল মসজিদের উদ্বোধন
গাংনী উপজেলা মডেল মসজিদের উদ্বোধন

২য় ধাপে সারা দেশের ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ জানুয়ারী) বেলা ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত থেকে তিনি এ মসজিদগুলো উদ্বোধন করেন। গাংনী উপজেলা মডেল মসজিদে থাকছে নামাজ পড়ার পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র, হেফজখানা, অডিটরিয়াম, মৃত ব্যাক্তির গোসলের স্থানসহ নানা সুবিধা। আলেম ওলামাদের ইসলামী জ্ঞান চর্চার সুবিধাও রয়েছে সেখানে। মেহেরপুরের গাংনী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মো: মোজাহিদুল ইসলাম , গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহাফুজুর রহমান, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, বামুন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কোমল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মসজিদ প্রাঙ্গনে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন। গাংনী উপজেলা মডেল মসজিদ তৈরীতে ব্যায় হয়েছে ১৩ কোটি ১৬ লক্ষ ৪৫ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category