• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকর্মীর জামিন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকর্মীর জামিন
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকর্মীর জামিন

মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির আসাদুজ্জামান বাবলু সাধারণ সম্পাদকসহ ৬ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর আদালত থেকে জামিনে মুক্তি পেলে তাদের ফুলের মালা দিয়ে বরণ করেন জেলা বিএন‌পি সভাপতি মাসুদ অরুনসহ নেতাকর্মীরা।
মুক্তি প্রাপ্তরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সদ্য সা‌বেক সভাপতি নাজমুল হোসেন, গাংনী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনি, জেলা ওলাম দ‌লের সভাপ‌তি ইনামুল হক, গাংনী পৌর জাসাসের সদস্য সচিব সুরেলি আলভী ও বিএনপি নেতা বিজয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাঃ জুবাইদা রহমানকে একটি মামলায় দণ্ড দেওয়ার প্রতিবাদে গেল ২ আগস্ট গাংনীতে একটি বিক্ষোভ মিছিল করে বিএনপি। আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল গাংনী শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এ মিছিল থেকে নাকশকতা সৃষ্টির অভিযোগে গাংনী থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় আসাদুজ্জামান বাবলুকে প্রধান আসামি করে বিএনপির আট নেতাকর্মীর নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়।
জানা গেছে, ওই মামলায় উচ্চাদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন আসামিরা। জামিনের মেয়াদ শেষে ৪ অ‌ক্টোবর দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে আ্ইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আসামিরা। বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজ‌তে প্রের‌ণের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category