• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

গাংনী উপজেলা পরিষদ আয়োজিত সকল অনুষ্ঠান বয়কট করেছেন সাংবাদিকেরা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
গাংনী উপজেলা পরিষদ আয়োজিত সকল অনুষ্ঠান বয়কট করেছেন সাংবাদিকেরা
গাংনী উপজেলা পরিষদ আয়োজিত সকল অনুষ্ঠান বয়কট করেছেন সাংবাদিকেরা

উপজেলা পরিষদের ভাড়া করা ক্যামেরাম্যানদের প্রতিবন্ধকতা ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে গাংনী উপজেলা পরিষদের আয়োজিত বিজয় দিবসসহ সকল অনুষ্ঠান বয়কট করেছেন গাংনী উপজেলার সর্ব স্তরের সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে গাংনী ফুটবল মাঠে সকল সংগঠনের নেতৃবৃন্দ এক সংক্ষিপ্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেন।

জানাগেছে, যথাযথ মর্যাদায়  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের অংশ হিসেবে গাংনী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ৯টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা পরিষদের আয়োজনে কুঁচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপজেলা পরিষদ কর্তৃক ভাড়া করা ক্যামেরাম্যান দিয়ে ভিডিও ধারণ করায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারনের সমস্যার সৃষ্টি হয়। এক পর্যায়ে উপজেলা পরিষদের ভাড়া করা ক্যামেরাম্যানরা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরন করেন। বিষয়টি নিরসন না করে উপজেলা নির্বাহী অফিসারের জারীকারক আবু হানজালা ভাড়া করা ক্যামেরাম্যানদের পক্ষ নেন।

এ ঘটনার প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এবং সাংবাদিক নেতাগন তাৎক্ষনিক এক বৈঠকে উপজেলা পরিষদের আয়োজিত সকল অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন।

সাংবাদিকদের দাবি, সংবাদ সংগ্রহে স্বাধীন ও পেশাদার পরিবেশ নিশ্চিত না হলে ভবিষ্যতেও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সকল ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করা সম্ভব হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category