• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন

গাংনী উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
গাংনী উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
গাংনী উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার বদলি আদেশ বাতিলের দাবিতে মানবন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। বুধবার (২৩ এপ্রিল) সকালে গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন অংশ গ্রহণ করেন।

যতক্ষণ পর্যন্ত বদলি আদেশ প্রত্যাহার না হলে অন্য কাউকে এ পদে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন গাংনী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা শাসমুল আলম সোনা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রীতম সাহা একজন জনবান্ধব কর্মকর্তা। সব শ্রেণি পেশার মানুষের কাছে তিনি আস্থাভাজন। তাই এমন একজন কর্মকর্তাকে বদলি না করে গাংনীতে স্ব পদে বহাল রাখার দাবি জানান বীর মুক্তিযোদ্ধারা। ইউএনও প্রীতম সাহাকে গাংনী উপজেলায় রাখার জন্য নানা যুক্তি তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, হিসাব উদ্দীনসহ বিভিন্ন ইউনিটের মুক্তযোদ্ধাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category