• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতির উদ্দ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতির উদ্দ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতির উদ্দ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামীলীগ। শুক্রবার বিকেলে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের পক্ষ থেকে র‌্যালি কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপির নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এমপি পত্নী লাইলা আরজুমান বানু শিলা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দি ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু।
যুবলীগ নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category