• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গণভোটসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
গণভোটসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
গণভোটসহ পাঁচ দফা দাবিতে মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন এবং জাতীয় নির্বাচন ও গণভোট পৃথক অনুষ্ঠানের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা তাজউদ্দিন খাঁনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কাথুলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। তাদের মূল দাবি-জাতীয় নির্বাচনের আগেই নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে এবং নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত তারা মেনে নেবে না।

নেতারা বলেন, সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দ্রুত জারি করতে হবে। দেশের রাজনৈতিক সংকট সমাধান এবং জনগণের মতামত প্রতিফলনে গণভোট আয়োজন জরুরি বলেও মন্তব্য করেন তারা।

মিছিলে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category