• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

খোশ গল্পে লাখ টাকা হাতিয়ে নিল বোরাখা পরা নারী

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
খোশ গল্পে লাখ টাকা হাতিয়ে নিল বোরাখা পরা নারী
খোশ গল্পে লাখ টাকা হাতিয়ে নিল বোরাখা পরা নারী

প্রবাসী স্বামীর পাঠানো টাকা ব্যাংক থেকে তুলে বাড়ি ফিরছিলেন এক নারী। এসময় আরও কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প জমায়। এক পর্যায়ে ওই নারীর ব্যাগ থেকে হাতিয়ে নেয় এক লাখ টাকার একটি বান্ডিল। চোখের পলকে ঘটে যাওয়া এ ঘটনাটি মেহেরপুরের মুজিবনগর উপজেলা শহর কেদারগঞ্জে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অগ্রণী ব্যাংক মুজিবনগর শাখা থেকে ২ লাখ ৮৫ হাজার টাকার তোলেন পুরন্দর গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাদিকুরের স্ত্রী হোসনে আরা। ব্যাংকের বাইরে গিয়ে তিনি ডাবের পানি পান করছিলেন। এসময় বোরখা পরা কয়েকজন নারী তাকে ঘিরে ধরে গল্প জমায়। এক পর্যায় ওই নারীর ভ্যানেটি ব্যাগ থেকে ১ লাখ টাকার একটি বান্ডিল নিয়ে পালিয়ে যায় এক নারী। বিষয়টি বুঝতে পেরে ওই নারীর খোঁজ করলে অন্যরাও কৌশলে সটকে পড়ে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সিসিটিভি ক্যামেরার ফুটেজের বোরখা পরা নারীকে চিহ্নিত করা হয়েছে। তার নাম ঠিকানা অনুসন্ধান করে আটক করার চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category