• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো মেহেরপুর জেলা কৃষক লীগ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো মেহেরপুর জেলা কৃষক লীগ
কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো মেহেরপুর জেলা কৃষক লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো মেহেরপুর জেলা কৃষক লীগের নেতাকর্মীরা। বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির দিকনির্দেশনায় বুড়িপোতা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে বৃহস্পতিবার (৪ মে) সকালে সদর উপজেলার দক্ষিন শালিকা গ্রামের পূর্ব মাঠে কৃষক নুরুল হকের এক একর ধান কেটে ঘরে তুলে দেয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি ও মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি মহাবুব উল আলম শান্তি, জাতীয় পরিষদের সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, বুড়িপোতা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ০৮নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল আলিম ও সাধারন সম্পাদক আলী হোসেন।

এছাড়াও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ফুলচাঁন আলী মোল্লা, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, যুবলীগ নেতা মোফিজুর বাবু সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category