• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

কুষ্টিয়ায় সাফ জয়ী নিলুফাকে গণসংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১ অক্টোবর, ২০২২
কুষ্টিয়ায় সাফ জয়ী নিলুফাকে গণসংবর্ধনা
কুষ্টিয়ায় সাফ জয়ী নিলুফাকে গণসংবর্ধনা

সাফ চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী বাংলাদেশ দলের অন্যতম সদস্য নিলুফা ইয়াসমিন নিলাকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়াবাসী। শনিবার দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাকে ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খায়রুল ইসলাম। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, খুলনা বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলু, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
এর আগে সড়ক পথে নিলা কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের মীর মশাররফ হোসেন সেতুতে পৌঁছালে সেখানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আফরোজা আক্তার ডিউ, ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে খোলা ট্রাকে করে তাকে নিয়ে শহরের দবির মোল্লা রেলগেট, মিলপাড়া, বড়বাজার, এনএস রোড হয়ে শিল্পকলা একাডেমিতে পৌঁছালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাকে আবারো ফুল দিয়ে বরণ করে নেন। সংবর্ধনা অনুষ্ঠানে নিলার গর্বিত মা উপস্থিত ছিলেন। এ সময় তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category