• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ায় নকল মদসহ নারী মাদককারবারি আটক

কুষ্ঠিয়া প্রতিনিধি
Update : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
কুষ্টিয়ায় নকল মদসহ নারী মাদককারবারি আটক
কুষ্টিয়ায় নকল মদসহ নারী মাদককারবারি আটক

কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে মাদকদ্রব্যসহ এক নারী মাদককারবারি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকা থেকে জাকিয়া খাতুন নামের ওই মাদককারবারিকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টিম।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মুকুল আহম্মেদ (৩৭) এর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর একটি টিম। এসময় তার বাড়ি থেকে কেরু এন্ড কং এর নকল স্টিকার লাগানো ৭ বোতল ভেজাল মদ (প্রতি বোতল ৩৭৫ মিলি), ১ বোতল কেমিক্যাল (১০০০ মিলি) ও বিভিন্ন ব্র্যান্ডের ৩৩৯টি খালি বোতল ও ৬৪ টি কর্ক উদ্ধার করা হয়। অভিযানকালে মুকুল আহম্মেদ এর স্ত্রী মোছাঃ জাকিয়া খাতুন কে আটক করা হয়।

এ ঘটনায় পলাতক মুকুল আহম্মেদ ও তার স্ত্রী গ্রেফতারকৃত মোছাঃ জাকিয়া খাতুন এর নামে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category