• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাধঁন(১৪) নিহত ও চিকিৎসাধীন অবস্থায় নাবিল(১৪) মৃত্যু বরণ করেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহিষকুন্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তাদের আরেক বন্ধু সামিউল আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

নিহত বাঁধন উপজেলার মহিষকুন্ডি কলেজ পাড়া গ্রামের শিলন হোসেনের ছেলে এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরবণ করা নাবিল নেয়ামুল ইসলামের ছেলে। আহত সামিউল কামরুল ইসলাম সোহেলের ছেলে। তারা তিন জনই মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও ঘনিষ্ঠ বন্ধু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাঁধন তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে মহিষকুন্ডি কলেজ পাড়া থেকে ময়রামপুরগামী রাস্তায় যাচ্ছিলো। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই বাঁধন মারা যায়। স্থানীয়রা আহত সামিউল ও নাবিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে নাবিলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। সেখানে আজ (বুধবার) ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, তিন বন্ধু একই মোটরসাইকেলে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই বাঁধন মারা যায়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে নাবিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category