• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

কুষ্টিয়ার জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-২, আহত-১০

কুষ্ঠিয়া প্রতিনিধি
Update : শনিবার, ২০ মে, ২০২৩
কুষ্টিয়ার জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-২, আহত-১০
কুষ্টিয়ার জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-২, আহত-১০

আইপিএল জুয়া খেলাকে কেন্দ্র করে কুষ্টিয়ার হরিপুরে দু’গ্রুপের সংঘর্ষে ওমর আলী ও মিরাজ হোসেন নামে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০জন। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ মে) রাতে বোয়ালদহ কান্তিনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বোয়ালদহ কান্তিনগর মোড়ে স্থানীয় আব্দুল মান্নান ও সাহেব আলী গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের ১০/১২জন গুরুতর আহত হয়।

তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওমর আলী নামের একজন মারা যান। রাত দশটার দিকে মিরাজ হোসেন নামে আরো একজন মারা যান। নিহত দুজন দুই গ্রুপের বলে জানা গেছে। এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন জানান, কি কারনে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এঘটনায় দুজন নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। পরিস্থিতি শান্ত রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category