
কুষ্টিয়ার কুমারখালীতে ৬টি ককটেলসহ জহুরুল ইসলাম ওরফে বাবু (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামের পশ্চিমপাড়া থেকে তাকে গ্রেফতার করে র্যাব। রোববার (২৬ফেব্রুয়ারী) বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত জহুরুল ইসলাম ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার মৃত মনোয়ার ইসলামের ছেলে।
রোববার রাত ৭ টা ৪৯ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
এ বিষয়ে র্যাব -১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে ছেঁউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ৬টি ককটেলসহ মো. জহুরুল ইসলাম ওরফে বাবু নামের একজনকে গ্রেফতার করা হয়। পরে কুমারখালী থানায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।