• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

কুষ্টিয়ায় নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বলেন, মাদক নির্মূল কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। পুলিশের পাশপাশি সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। স্বচ্ছতা নিয়ে কাজ করতে এসেছি। জনসেবা করতে এসেছি। নির্ভেজাল সেবা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চাই। সোমবার দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক-সন্ত্রাস ও চোরাচালানের মতো অপরাধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, থাকবে। এতে সবার সহযোগিতা চাই। এর আগে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক মীর আল আরেফিন বাবু, আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, সময়ের আলো কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক ইসমাইল হোসেন প্রমূখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category