• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শরিফের মৃত্যু
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শরিফের মৃত্যু

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম শরিফ (৩৪) নামের এক সাংবাদিক নিহত। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৫ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শরিফ মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত নাদের আলী মন্ডলের ছেলে।

শরিফুল ইসলাম ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ পত্রিকার মিরপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। গতকাল বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের তাঁতিবন্ধ এলাকায় জেটিআই এর সামনে পাখিভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আজ সকালে সেখানেই তার মৃত্যু হয়। শরিফুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category