• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

কুষ্টিয়ায় শীতার্ত মানুষের পাশে জেলা ছাত্রলীগ

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
কুষ্টিয়ায় শীতার্ত মানুষের পাশে জেলা ছাত্রলীগ
কুষ্টিয়ায় শীতার্ত মানুষের পাশে জেলা ছাত্রলীগ

কুষ্টিয়ার শীত বস্ত্র নিয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মিরা, অসহায় শীতার্ত মানুষের শীত নিবারনের মানবিক চেষ্টা, শীত বস্ত্র পেয়ে মুখে হাসি ফুটলো কুষ্টিয়ার শীতার্ত মানুষের।

শীতবস্ত্র পেয়ে গায়ে জড়িয়ে দোয়া করতে থাকে অসহায় গরিব মানুষেরা। তারা বলেন এটা আমাদের জন্য অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ আমাদের কষ্ট দেখে এই মানুষ গুলোকে পাঠিয়েছে দোয়া করি আল্লাহ তাদের উদ্দেশ্য পুরন করুক।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেনের পক্ষে থেকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আয়োজনে শীতার্তদের মধ্যে উপহার তুলে দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ।কুষ্টিয়া জেলায় শীতের প্রকোপ বেশি থাকায়, কুষ্টিয়াতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের পক্ষে কুষ্টিয়া জেলা জুড়ে পর্যায়ক্রমে ১০০০ কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য করোনা মহামারির সময় চিকিৎসকদের পাশাপাশি শেখ হাফিজ চ্যালেঞ্জের নেতৃত্বে ৬৫ জন স্বেচ্ছাসেবক প্রায় ২ বছর ধরে কুষ্টিয়া সদর হসপাতালে ওষুধ সরবরাহ, অক্সিজেন সরবরাহ, খাবার দেওয়া এবং করোনায় আক্রান্ত মৃত রোগীর দাফনসহ মানবিক কাজে নিয়োজিত ছিলো,যা কুষ্টিয়া সহ আশেপাশের জেলায় ভুয়সী প্রশংসা কুড়িয়েছেন। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এমন ইতিবাচক মানবিক কাজের ধারা চলমান থাকবে এই আশা রাখেন সকল শ্রেণি পেশার মানুষ।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন শুধু আমি একা নয় আমার জেলা ছাত্রলীগের নেতাকর্মিরা যদি সহযোগিতা না করতো তাহলে আমার একার পক্ষে করোনাকালীন সময় কাজগুলো করতে পারতাম না পাশাপাশি আমাদের যখন যেটা প্রয়োজন হত আমাদের এমপি বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ভাই সার্বিক সহযোগিতা করেছিলেন। আজ আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির সহযোগিতায় আমরা কুষ্টিয়ার বিভিন্ন এলাকার অসহায় দুস্থ গরিবদের মাঝে শীত বস্ত্র উপহার দিতে পেরে অনেক ভালো লাগছে আমাদের এমন কর্মকান্ড সব সময় চলমান থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category