কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া জয়নাবাদ মন্ডলপাড়ায় (১০ মার্চ) শুক্রবারে মাজার পরিচালনা কমিটির উদ্যোগে পীর-এ কামেল ফকির মুন্সী মেহের উল্লাহ্ আর কাদেরীর মাজার শরীফ প্রাঙ্গনে ৪৮ তম বাৎসরিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। মাজার পরিচালনা কার্যনির্বাহী কমিটির সভাপতি ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক মনজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য সেলিম হক। প্রধান বক্তা হযরত মাওলানা মোঃ ছব্দুল হক সাহেব। বিশেষ বক্তা মাওলানা মোঃ আবুল বাশার, জয়নাবাদ মন্ডলপাড়া বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ফরহাদ হোসেন, জয়নাবাদ বাসিন্দাপাড়া নতুন শাহী জামে মসজিদের খতিব। সার্বিক সহযোগিতায় ছিলেন চাপড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর মেম্বার রিপন মন্ডল।