• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
কুষ্টিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে কুষ্টিয়া জেলায় ১ জুন শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলায় মোট ২,৩৯,৪৪০ জন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬-১১ মাস বয়সী ২৭,১৫০ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২,১২,২৯০ জনকে ভিটামিন এ খাওয়ানো হবে, কুষ্টিয়ায় মোট কেন্দ্রের সংখ্যা, দুর্গম এলাকা, ৬৩ টি কেন্দ্র, সরকারি কেন্দ্র ৪৩৯ টি,ও বেসরকারী কেন্দ্রের সংখ্যা ২৬৯৩ টি মোট ৩১৩২ টি কেন্দের মাধ্যমে জেলার সকল শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কুষ্টিয়া জেলার সিভিল সার্জন

ডাঃ মোঃ আকুল উদ্দিন বলেন জেলার সমস্ত শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পরে সে জন্য আমরা সব ধরনের ব্যাস্হা গ্রহন করেছি।

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচিতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, বিএফইউজের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category