• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

কুষ্টিয়ায় বালু ব্যাবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

কুষ্টিয়ার কুমারখালীতে এক বালু ব্যাবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বালু কেনাবেচা সংক্রান্ত দ্বন্দ্বে শাজাহান ৬৫ নামের এক বৃদ্ধকে বাঁশ ও হাতুড়িপেটা করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়। বালু কেনাবেচা নিয়ে একই এলাকার মৃত গনজের আলীর ছেলে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল শাজাহান এর। এ নিয়ে গত সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিস বৈঠক হয়। মঙ্গলবার সকালে শাজাহান বাজারে দোকানে যাচ্ছিলেন। এ সময় আইচ উদ্দিন ও তাঁর ছেলে নয়ন এবং হৃদয় সহ কয়েকজন মিলে তাকে বাঁশ ও হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নিহত শাজাহানের ছেলে সজিব বলেন। বালু নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে আমাদের বিরোধ ছিল। গত সোমবার সন্ধ্যায় তাঁর বাড়িতে সালিস বৈঠকে সব মিটমাট করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে মঙ্গলবার সকালে আমার বাবার ওপর আইচ উদ্দিন ও তাঁর ছেলেরা বাঁশের লাঠি ও হাতুড়ি নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি মারপিট করে আমার বাবাকে। আমার বাবাকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমরা থানায় মামলা করব, আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
এ দিকে ঘটনার পর থেকেই আইচ উদ্দিনের পরিবার গাঁ ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে জানতে কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইনের মোবাইল নম্বরে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে কুমারখালী থানাধীন চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. ইমদাদুল হক বলেন, বালু সংক্রান্ত জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category