• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : শনিবার, ২০ মে, ২০২৩
কুষ্টিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
কুষ্টিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

কুষ্টিয়ার কুমারখালীতে এক বন্ধুর ছুরিকাঘাতে মো. তানজিল শেখ (২০) নামের আরেক বন্ধু নিহতের ঘটনা ঘটেছে। শুনবার (২০মে) বিকেলে উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানাতে পারিনি পুলিশ। পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের মো. মনিরুল শেখের ছেলে ও পান্টি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কলেজ ছাত্র তানজিলসহ কয়েকজন বন্ধু কোচিং শেষে বিকেল সোয়া ৪ টার দিকে পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলারমাঠে গল্প করছিলেন। এসময় অপর বন্ধু ইমন ওরফে ওবাইদা (২০) এসে তাঁদের সাথে গল্প শুরু করেন। একপর্যায়ে তানজিলের সাথে ইমনের তর্ক বিতর্ক শুরু হয়। এরই মধ্যে ইমন তাঁর পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে কয়েকটা আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হলে অন্য বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনলাইন গেম অথবা ফেসবুকে ছবি পোষ্ট করা নিয়ে তাঁদের তর্কবিতর্ক চলছিল।
ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁদের বন্ধু স্বাধীন বলেন, তর্ক বিতর্কের এক পর্যায়ে ইমন পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে ঢুকিয়ে দেয়। এতে আহত হয়ে পড়ে পরে সে মারা যায়।
এবিষয়ে নিহতের বোন লামিয়া বলেন, তাঁর ভাই কোচিং শেষে পান্টি স্কুল মাঠে পৌঁছুলে ইমন ছুরি মারে। কিন্তু কি কারণে ছুরি মেরেছে তা তিনি জানেন না। এদিকে ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে ঘাতক ইমন ও তাঁর পরিবারের সদস্যরা।
কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হয়েছে। কিন্তু কি কারণে এমন ঘটনা তা তিনি জানতে পারেননি। তবে ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category