• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় একজন নিহতের অভিযোগ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় একজন নিহতের অভিযোগ
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় একজন নিহতের অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলাকারী ওই ছাত্রদল নেতার নাম অনিক। তিনি উপজেলার আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। নিহত জমির উদ্দিন জাসদের কর্মী ছিলেন বলে জানা যায়।

সোমবার (৩০ জুন) দুপুরে আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জমির উদ্দিন আমলা ইউনিয়নের মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যক্তিগত বিরোধের জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক সংগঠনের কয়েকজনের সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিন ওপর হামলা চালান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আর এমও) হোসেন ইমাম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এলাকাবাসী জানাযন, প্রায় দেড় বছর আগে অনিকের ওপরে হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেন জমির উদ্দিন। ওই হামলার বদলা নিতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।

এ বিষয়ে মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিকে হাতুড়ি ও হকস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category