• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
কুষ্টিয়ায় গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
কুষ্টিয়ায় গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

কু‌ষ্টিয়া শহ‌রের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দি‌য়ে‌ছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শ‌নিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সা‌ড়ে ৩টার দি‌কে এই ঘটনা ঘটে।

রবিবার সকা‌লে ট্রাক‌টি‌তে আগুন দেওয়ার ভি‌ডিও ফুটেজ সামা‌জিক যোগা‌যোগমাধ্যমে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। ৫১ সেকে‌ন্ডের ওই ভি‌ডিওতে আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পা‌শে দাঁড়ি‌য়ে থাকা এক‌টি ট্রাকেটর পেছ‌নের চাকায় দুই যুবক আগুন ধ‌রি‌য়ে দেন। তাঁদের একজ‌ন মাথায় হেলমেট প‌রি‌হিত ছি‌লেন। আগুন দেওয়ার পর এক জনকে ‘জয় বাংলা’ বল‌তে শোনা যায়।

কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, খোঁজ নি‌য়ে জান‌তে পে‌রে‌ছি, রাত সাড়ে ৩টার দি‌কে রা‌স্তার ধারে দাঁড়ি‌য়ে থাকা এক‌টি ট্রাকের চাকায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ওই সময় গা‌ড়ির ভেতর চালক ও সহ‌যোগী ঘুমা‌চ্ছিল। তারা টের পে‌য়ে তাৎক্ষ‌ণিক আগুন নি‌ভি‌য়ে ফে‌লে। এতে কোনো হতাহ‌তের খবর পাইনি। ভি‌ডিও ফুটেজ দে‌খে ঘটনার সঙ্গে জ‌ড়িত‌দের শনা‌ক্তের কাজ চল‌ছে। এ বিষ‌য়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category