• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় কোটা আন্দোলন কারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
কুষ্টিয়ায় কোটা আন্দোলন কারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
কুষ্টিয়ায় কোটা আন্দোলন কারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

কুষ্টিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা, যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে হামলা-পাল্টা-হামলা এবং ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে কুষ্টিয়া মজমপুর গেট ও শহরের চোড়হাস মোড় এলাকায়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে কুষ্টিয়া মজমপুর রেলগেট ও শহরের চোড়হাস মোড়ে এই হমলার ঘটনা ঘটে। ৪ টার দিকে চোরহাস থেকে কোটা আন্দোলনকারিদের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি চোরহাস মোড় এলাকায় যাওয়ার পথে কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কের চোরহাস এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা করে। এসময় কোটা সংস্কার আন্দোলনের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তারা লাটি-সোটা ও ইটপাটকেল নিয়ে সংগঠিত হয়ে একই এলাকায় অবস্থান করা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে কোটা সংস্কার আন্দোলনের এক শিক্ষার্থী বলেন শামিম হোসেন জানান, চোরহাস সংলগ্ন এলাকা থেকে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে মজমপুর রেলগেটের দিকে যাচ্ছিলাম।চোরহাস মহাসড়কে পৌছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। কিছুক্ষণের মধ্যে আমরা সংগঠিত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া দেই।

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব সময়ের আলোকে বলেন, কোটা সংস্কার আন্দোলনে অরাজনৈতিক প্লাটফর্ম থেকে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করুক, এটা অন্য বিষয়। কিন্তু এই আন্দোলনে ছাত্রদল ও ছাত্র শিবির ঢুকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category