• রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ

কুষ্টিয়ায় ইজিবাইক চালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

কুষ্টিয়ায় মাসুদ রানা নামের এক ইজিবাইক চালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।

একই সাথে প্রত্যেকের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় প্রদান করেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী রকিবুল ইসলাম রাকিব (২৭) কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি কলোনিপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন, একই এলাকার ইউনুস আলীর ছেলে শামীম (২৬), মিজানুর রহমানের ছেলে তন্ময় (২৮) এবং টালিপাড়া এলাকার কুটি মিয়ার ছেলে শিপলু (৩৪)।

রায় ঘোষনার সময় তন্ময় এবং শিপলু আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী রকিবুল ইসলাম রকিব এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী শামীম পলাতক রয়েছে। কুষ্টিয়া জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সুত্রে জানাযায়, গত ২০১৪ সালের ১০ জুলাই কুষ্টিয়ার সদর উপজেলার যুগিয়া দর্গাপাড়া এলাকার ইয়ার আলী মালিথার পুত্র অটোচালক মাসুদ রানা (২৫) রাত ৮ সময় অটোরিক্সা নিয়ে ভেড়ামারার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। এর পর থেকে সে নিখোজ হয়।

নিখোজের পরের দিন সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিত্বে কুষ্টিয়ার ভাগাড়ের মাঠ থেকে মাসুদ রানার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় মাসুদ রানার বাবা ইয়ার আলী মালিথা বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের আসামী করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ৩০ নভেম্বর দন্ডপ্রাপ্ত আসামীদের অভিযুক্ত করে আদালতে মামলার চুড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

পরে মামলার দীর্ঘ শুনানী শেষে এবং ১০ স্বাক্ষীর স্বাক্ষ গ্রহন শেষে বৃহস্পতিবার এই রায় প্রদান করেন বিজ্ঞ আদালত।

কুষ্টিয়া জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, রায় ঘোষনার সময় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী রকিবুল ইসলাম রাকিব এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী শামীম পলাতক থাকায়, বাকি দুই আসামী তন্ময় এবং শিপলুর উপস্থিতিতে রায় ঘোষনা করা হয়। পরে করা পুলিশ পাহারায় তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category