• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়ায় আফসার উদ্দিন মহিলা হাফেজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৯ মার্চ, ২০২৪
আফসার উদ্দিন মহিলা হাফেজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা
আফসার উদ্দিন মহিলা হাফেজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের সংবর্ধনা

কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আফসার উদ্দিন মহিলা হাফেজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসার ২০তম হিফজ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা দুপুরে আফসার উদ্দিন মহিলা মাদ্রাসার বেগম ফজিলাতুন্নেছা মুজিব একাডেমিক ভবনে এ আয়োজন করা হয়।

এসময় অত্র মাদ্রাসার সভাপতি হাজ্বী মোঃ শফিকুল আজমের সভাপতিত্বে, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ডক্টর হাফেজ মোহাম্মদ আব্দুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় এবং এইচ, এম, মুজাম্মেল হোসেন চৌধুরী ও এসকেএম রাকিবের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিজ্ঞ জিপি বীর মুক্তিযোদ্ধা আ স ম আখতারুজ্জামান মাসুম। বিশেষ অতিথি ইসলামিক ফাউণ্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ হেলালউজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেব-উন-নিসা সবুজ, আফসার উদ্দিন মহিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির ধর্মীয় সম্পাদক- বিশিষ্ট সমাজসেবক লেখক গবেষক ও সাংবাদিক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা শেখ শাহিনুজ্জামান, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত লেখক ও সমাজসেবী বেগম নুরজাহান, কুষ্টিয়া নারী মুক্তি ও শিশু উন্নয়ন সংস্থার মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা মমতাজ আরা রুমী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা, কবিতা আবৃত্তি, ইসলামি সঙ্গীত,হামদ-নাত সহ পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে হিফজ সমাপনী পাঁচজন হাফেজ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণসহ শিক্ষার্থীর অভিভাবকদের ক্রেস্ট প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category