• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি

কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসীর গুলিতে আহত হয়েছেন আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আমলা বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম আজম বিল আমলা এলাকার মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি স্থানীয়ভাবে তামাক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম চোয়াল ও পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category