• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়া বিজিবির পৃথক অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মাদক উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
কুষ্টিয়া বিজিবির পৃথক অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মাদক উদ্ধার
কুষ্টিয়া বিজিবির পৃথক অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৫৯ লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মাদক ও মাদকদব্য উদ্ধার হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া, মহিষকুন্ডি, ধর্মদাহ ও শেওড়াতলা বিওপির টহল দল বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল মদ, ১৪৫ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদক ও মাদকদব্য আনুমানিক সিজার মূল্য ৫৯ লক্ষ ২৭ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

এছাড়াও গাঁজা চাষের সাথে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামের নাহারুল ফকির (৫৫) কে পলাতক আসামি দেখিয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সে একই এলাকার মৃত আফতাহিমের ছেলে। উদ্ধার হওয়া গাঁজা দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category