• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়া পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আটক

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
কুষ্টিয়া পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আটক
কুষ্টিয়া পাসপোর্ট অফিসে রোহিঙ্গা আটক

কুষ্টিয়ার পৌর সভার ১৭ নং ওয়ার্ডের ঢাকা ঝালুপাড়া ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করতে আসা মোঃ সবুজ নামে এক রোহিঙ্গাকে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।

আটক মোঃ সবুজ কুষ্টিয়া পৌর ১৭ নং ওয়ার্ড ঢাকা ঝালুপাড়া গ্রামের ঠিকানা ব্যবহার করেছেন। এতে পিতা নাম মোঃ খেদের আলী মাতা মরিয়ম বেগম লিখেছেন এবং ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর সুপারিশে নাগরিক সনদ প্রদান হয় কুষ্টিয়া পৌরসভা থেকে।

কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বলেন, বুধবার সোয়া ১ টার দিকে সবুজ আবেদন পত্র জমা দেন। আবেদনপত্রের সঙ্গে নিজের ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ দাখিল করেন। পরে পাসপোর্ট অফিসের কর্মকতা হাসান আলীর কাছে আবেদনকারীকে সন্দেহ মনে হয়। এরপরই তদন্তের মাধ্যমে সনাক্ত করে তাৎক্ষণিক রোহিঙ্গা ব্যক্তিকে আটক করে থানা পুলিশে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category