• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

কুষ্টিয়া গড়াই নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
কুষ্টিয়া গড়াই নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া গড়াই নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪ ঘণ্টা পর এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে ওই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মরদেহ উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রের নাম হাসান (১৫)। সে শহরের কমলাপুর ওয়াজেদ আলী নূরানী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও শহরতলীর বটতৈল ইউনিয়ন এলাকার রাশিদুল ইসলামের ছেলে।
একই সাথে গোসল করতে নামা সহপাঠী আব্দুল আহাদ বলেন, শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধের কাছে তারা চার বন্ধু মিলে বেলা পৌনে ১২টায় গোসল করতে নামে। তারা সবাই সাঁতার জানতো। এর মধ্যে হঠাৎ ডুব দিয়ে আর ওঠেনি হাসান। তারা খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
এদিকে এ ঘটনায় নদীর ধারে কান্নায় ভেঙ্গে পড়েন নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজন ও তার সহপাঠীরা। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, নিজস্ব ডুবুরি দল না থাকায় খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে স্থানীয় ডুবুরি দলকে সাথে নিয়ে নিখোঁজের সন্ধান করতে নামলে নিখোঁজের চার ঘন্টা পর ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category